Friday, 17 June 2022

বাংলাদেশ আওয়ামীলীগ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার বর্ধিত সভা সম্পন্ন

বাংলাদেশ আওয়ামীলীগ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার বর্ধিত সভা সম্পন্ন 

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার(সিলেট):

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ অনুযায়ী সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের  বর্ধিত সভা ১০ জুন শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায়  ইউনিয়ন অফিস প্রাঙ্গণে ৫নং ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ/পি চেয়ারম্যান রফিক আহমেদ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন'র পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  কামাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি 
এড.আলতাফ হোসেন, আলহাজ্ব আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আইন সম্পাদক এডভোকেট হানিফ আহমদ, দপ্তর সম্পাদক হাসানুল হক হুসনু,উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, সদস্য শাহাআলম, সাইফুল আলম মতি,বিলাল আহমদ ইমরান,সায়েম আহমদ, আফতাব আলী,বাদসা মিয়া প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ৫নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আজির রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক মহালদার, ৫ নং ওয়ার্ড সভাপতি  ও হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ, ৫নং ফতেপুর ইউ/পি'র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাহির, ইউ/পি সদস্য আব্দুল মতিন, আব্দুল মুতলিব,রুবেল আহমেদ, আওয়ামীলীগ নেতা ময়না মিয়া,  হাজী বাবুল মিয়া, আলকাছ মিয়া, তুতা মিয়া, আমির উদ্দিন,হারিছ শিকদার, জালাল উদ্দিন, আশিক উদ্দিন, আব্দুর রহমান, খলিম উল্লাহ, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল শরীফ,সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ পলক,হানিফ আহমেদ, জসীম উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও একাদিক সদস্যবৃন্দ।
বক্তব্যে বক্তারা, সংগঠনকে আরো শক্তিশালী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভার মধ্য সময় আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করেন।

Wednesday, 8 June 2022

ফরিদগঞ্জে যুবলীগের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

ফরিদগঞ্জে যুবলীগের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 


ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় সংগঠনের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান শাহীন বলেন, ১৯৬৬ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালী জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালী শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালী জাতি। পরবর্তী সময়ে ঐতিহাসিক ৬ দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালীর স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এস.এম টেলু পাটওয়ারী, উপজেলা যুবলীগ সদস্য রাছেল মিয়াজি, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী, পৌর যুবলীগ নেতা নাছির উদ্দীন, হৃদয় কাজি, রানা, হৃদয় মিজি, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন রনি প্রমুখ।

Monday, 6 June 2022

ফরিদগঞ্জে দৈনিক যায়যায় দিন পত্রিকার১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদগঞ্জে দৈনিক যায়যায় দিন পত্রিকার১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি
মোবাইল নং-০১৭১১০৩৭৩৯৭

সোমবার (০৬ জুন) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি র্র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষে পুনরায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে এসে আলোচনা সভাস্হলে মিলিত হয়।
“দৈনিক যায়যায় দিন” পত্রািকার উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের বিপ্লবী সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন,
দেশ ও দেশের বাহিরের বিভিন্ন খবরা খবর সাধারন মানুষের দোর প্রান্তে পৌঁছিয়ে দিতে দেশের সংবাদ পত্র গুলো অগ্রনী ভূমিকা রেখেছে।
এরিধারাবাহিকতা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় “দৈনিক যায়যায় দিন ”
পত্রিকাটি পাঠক মনে অনেক সাড়া জাগিয়েছে।
তিনি আরোও বলেন, সকল কর্মব্যস্হতার মধ্য দিয়েও দিনে একবার হলেও দৈনিক যায়যায় দিন পত্রিকায় চোখ রাখেন তিনি। পাঠক প্রেমী এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে উত্তর উত্তর সফলতা কামনা করেছেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রফিকুল আমিন কাজল , ফরিদগঞ্জ উপজেলা সরকারী কর্মচারী কল্যান পরিষদের (অবসরপ্রাপ্ত) সাবেক সভাপতি ও পৌর আ’লীগের উপদেষ্টা আলহাজ্ব মোঃ রিয়াজ আহম্মদ ফরিদী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উন্নয়ন কমিটির সভাপতি মামুন পাঠান, সহ-সভাপতি আমান উল্যা আমান,
সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীর চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, রবিনারায়ন দাস,,জাহিদুল ইসলাম, রুহুল আমিন স্বপন ও কোমল মতি শিক্ষার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে ৫ কেজি গাঁজা সহ এক মহিলা আটক

ফরিদগঞ্জে ৫ কেজি গাঁজা সহ এক মহিলা আটক



মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী

ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 



 চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদে ভিত্তিতে ৫ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম নামে (২৬)এক মহিলাকে আটক করেছে পুলিশ। আককৃত মাদক ব্যবসায়ী তাসলিমা বেগম গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হরিণা এলাকার দুলাল বেপারির মেয়ে।

 
থানা সুত্র জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নিদের্শে এস.আই আনোয়ার হোসেন ও এ.এস.আই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হরিণা এলাকার বেপারী বাড়ী প্রকাশ (ধোয়া বাড়ীর) দুলাল বেপারির বসত ঘরে অভিযান পরিচালনা করে ৫কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী তাসলিমা (২৬)কে তার বাবার ঘর থেকে আটক করেছে।তাছলিমা ও তার স্বামী ফয়সাল শেখ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। তাছলিমা গাঁজা সহ আটকের খবর শুনে তার স্বামী পালিয়ে যায়। তাকে ও আটক করার চেষ্ট চলতেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচাজ' মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৫ কেজি গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়।

পৈলারকান্দির লুট হওয়া মাল শিবপাশায় আটক

পৈলারকান্দির লুট হওয়া মাল শিবপাশায় আটক
এস কে সিরাজুল ইসলাম আজমিরীগঞ্জ প্রতিনিধি 

১৫নং বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে দুইদলের নেত্রীত্বে এক পর্যায় সংঘর্ষে নিহত ১জন এলাকায় কিছু অসাধু লোকজন আছে সংঘর্ষ হলেই তারা মানুষের ঘড়ের আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা হলেন আনিফ মিয়া (১) পিতা আব্দুল হামিদ (২) আশিক মিয়া পিতা রমোজ আলী ও তার সহযোগী হোসাইন আহমেদ অদ্য রবিবার পৈলারকান্দি থেকে নৌকা যোগে বং  হিরাবাড়ি  খালে  তাদের কাছ থেকে   ৫টা ব্যাটারি ২টি ধান ভাঙ্গানোর বোমা মেশিন ১টি ফুটবল ১টি ব্যান পাইপ ১টি চাউল ভাঙ্গানের শেল  মমিন খানের নেত্রীত্বে আটক করা হয় এবং ভাঙ্গারি মহাজন বিফুল মিয়ার কাছে জিম্মায় রাখা হয়।

ফরিদগঞ্জে জাতীয় পার্টির নুতন কমিটি অনুমোদন

ফরিদগঞ্জে জাতীয় পার্টির নুতন কমিটি অনুমোদন 
                           
মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 


জাতীয় পার্টি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর জেলা জার্তীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, সহসাধারণ সম্পাদক মামুন হোসেন রণি , মাহফুজ শেখ এবং আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নুতন কমিটি অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সাজ্জাদ রশিদ সুমন, জেলা জাতীয় পাটির যুগ্মআহ্বায়ক আব্দুল লতিফ শেখ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জি. শওকত আখন্দ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের সভাপতি মামুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলার সভাপতি জাকির হোসেন হিরু, সম্পাদক মনির হোসেন খান, শহর জাতীয় পাটির আহ্বায়ক শাহআলম মিজি, সদস্য সচিব ফেরদৌস খান,  যুব সংহতির জেলা আহ্বায়ক গোলাম নবী লিটন, সদস্য সচিব  হান্নান ঢালী প্রমুখ।

বড়লেখায় বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা; যানজট নিরসনে নিসচার জনহিতকর কার্যক্রম

বড়লেখায় বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা; যানজট নিরসনে নিসচার জনহিতকর কার্যক্রম 

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ শনিবার রাত ১০ ঘটিকা হতে রবিবার ভোর পর্যন্ত বিরামহীন বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে বড়লেখা উপজেলার কয়েকটি প্রধান সড়কসহ পৌর শহরের বড়লেখা-কুলাউড়া ও শাহবাজপুর আঞ্চলিক মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে তীব্র যানজটের কারণে অসহনীয় ভোগান্তির শিকার হন জনসাধারণ। যানজট নিরসনে সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ভিজে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ জনহিতকর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

রবিবার (৫ মে) মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের উত্তর চৌমুহনী, বড়লেখা সরকারি কলেজ রোড ও চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের কিছু কিছু স্থান পানিতে নিমজ্জিত থাকার কারণে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে উত্তর চৌমুহনী-শাহবাজপুর আঞ্চলিক সড়কে তীব্র যানজট নিরসনে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করেন ও স্কুলের পরীক্ষার্থী, জনসাধারণকে পানিতে তলিয়ে যাওয়া সড়ক পারাপারে সহযোগিতাসহ পরিবহন চালকদের বিশেষ সতর্কবার্তার মাধ্যমে জনস্বার্থে প্রচারভিযানের কার্যক্রম করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান ও কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর প্রমুখ। এছাড়াও বড়লেখা সরকারি কলেজ ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মুন্তাসিম মাহাদিসহ অন্যান্য নেতৃবৃন্দকেও জনহিতকর কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে আর জনদুর্ভোগের সচিত্র প্রতিবেদনের খবরাখবর সরাসরি সম্প্রচার করে সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেল।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...