Wednesday, 4 September 2024

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

 সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আলনাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। 

আজ মঙ্গলবার ( সেপ্টেম্বরসকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস  কথা জানান। প্রধান উপদেষ্টারপ্রেস উইং থেকে পাঠানো এক বার্তায়  তথ্য জানানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্নমেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন৫৩ জনকে ১০ বছর এবং বাকিএকজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tuesday, 14 March 2023

ফরিদগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিকে চাঁদাবাজির মিথ্যা মামলা অভিযোগ

ফরিদগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিকে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রবন প্রতিবন্ধী এক অসহায় ব্যাক্তিকে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আয়েশা বেগম (৫২) নামে প্রভাবশালী এক প্রবাসীর স্ত্রী’র বিরুদ্ধে। বিষয়টি জানেন না মামলাতে দেয়া স্বাক্ষীরা। ঘটনা সত্য আখ্যায়িত করে মামলাটির মনগড়া তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদন প্রকাশেরপর এলাকার সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উপজেলার চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রবনপ্রতিবন্ধী মনির হোসেনের আংশিক সম্পত্তি দখলে নিয়ে একটি পাকা ভবন নির্মাণের চেষ্টা করে আয়শা বেগম। এ নিয়ে মনিরের সাথে দ্বন্ধের সৃষ্টি হয়। ফলে শ্রবনপ্রতিবন্ধী মনিরকে শায়েস্তা করতে আয়েশা বেগম বিভিন্ন গল্প রচনা করে তার কার্য সিদ্ধি হাসিল করতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অদ্যাবধি হয়রানী অব্যাহত রেখেছে। কয়েকটি মামলা  ইতিপুর্বে মনিরের পক্ষে রায় দিয়েছে আদালত। তাই পুনরায় মনিরকে হয়রানী করতে এ চাদাদাবীর মামলাটি করেছে আয়েশা বেগম।
অপরদিকে, স্বাক্ষীদের মধ্যে ইউপি সদস্য জিল্লুর রহমান, কাদির মিস্ত্রি, ইব্রাহিম, শরীফসহ স্থানীয় অনেকেই আয়েশা বেগমের সাথে মনির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে স্বীকার করে জানান, চাঁদা দাবী ও মামলার বিষয়ে তারা কিছুই জানেন না।
ভুক্তভোগী মনির হোসেন জানান, আমি একজন অসহায় মানুষ। দিন চা-পান সিগারেট বিক্রি করে কোন রকম পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করছি। আমি এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ চাই।
মামলার বাদী আয়েশা বেগমকে বাড়ীতে পাওয়া যায়নি, তিনি মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, মনিরের সাথে জমি সংক্রান্ত পুর্ব বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে শালিস বেঠকে বসে সে বিরোধ মিমাংসার কথা বললে মনির ক্ষতিপূরণ দাবী করে। তাই তার বিরুদ্ধে ১২ লক্ষ টাকা চাঁদা দাবীর মামলা করেছি।
বিষয়টি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, তখন আমার কাছে স্বাক্ষীরা স্বাক্ষ্য দিয়েছে, তাই আমি প্রতিবেদন দিয়েছি। প্রয়োজনে আদালতে স্বাক্ষীরা তাদের সঠিক স্বাক্ষ্য দিলে মামলার পরবর্তি ধাপ অগ্রসর হবে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, উক্ত মামলা ও তদন্ত প্রতিবেদন আমি ফরিদগঞ্জ থানায় যোগদানের পূর্বে হয়েছে, তাই এ ব্যাপারে আমি অবগত নই।
জমি সংক্রান্ত পুর্ব বিরোধের বিষয়টি আড়ালে রেখে মনগড়া প্রতিবেদন প্রেরন করায় পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে সচেতন মহলে। প্রভাবশালী পরিবারের কাছে নিরিহ পরিবারের লোকজন চাঁদা দাবীকরে এমন হাস্যকর বিষয় দাবী করে সচেতন মহলের লোকজন মনে করেন আদালত মামলাটি পুন;তদন্ত করার আদেশ দিয়ে এবং পুন:তদন্ত প্রতিবেদন  গ্রহন পুর্বক প্রয়োজনীয়  ব্যাবস্থা  গ্রহণ করবে।

Saturday, 4 March 2023

ফরিদগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ

ফরিদগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মনোমুগ্ধকর পরিবেশে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করারপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ শেষে সভাপতির স্বাগত বক্তব্যেরপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিরা। পরে মেধাবী শিক্ষার্থী, বিজয়ী প্রতিযোগীদের আকর্ষণীয় উপহার ও শিক্ষা উপকরণ তুলেদেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহাম্মদ পাটওয়ারী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অনি, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নুরে আলম, উপজেলা পরিষদ কমপ্লেক্সের খতিব মাওলানা ইউনুছ আহমেদ,
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু তাহের, দক্ষিণ বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম, পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহফুজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

Friday, 3 March 2023

নিসচার কেন্দ্রীয় কমিটির সদস্য রিপনের সাথে কমলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময়

নিসচার কেন্দ্রীয় কমিটির সদস্য রিপনের সাথে কমলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় 

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সাথে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও কমলগঞ্জে আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) বেলা ৩ ঘটিকায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য রুমেল আহমদের সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন নিসচা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। 

বিশেষ অতিথি ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার কার্যক্রমের বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন 
সংগঠনের সভাপতি আব্দুস সালাম। 

কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপন বলেন, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা। তিনি তাদের কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিনি ধন্যবাদসহ সাধুবাদ জানান।

Thursday, 2 March 2023

বড়লেখায় নিসচার সদস্য সংগ্রহ চলছে

বড়লেখায় নিসচার সদস্য সংগ্রহ চলছে 

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২০২৩-২৪ সালের কমিটি পূর্ণগঠন ও সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী এবং জনসচেতনতামূলক কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষে উপজেলা পর্যায়ে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সদস্য সংগ্রহ চলছে। সম্প্রতি কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়। 

অরাজনৈতিক অলাভজনক জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী ও আর্ত মানবতার ব্যতিক্রমী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার কার্যক্রমকে আরোও গতিশীল রাখতে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বড়লেখা উপজেলার বাসিন্দাগণ স্বেচ্ছাশ্রমে সামাজিক-মানবিক উন্নয়নে ও সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক এবং স্বেচ্ছাসেবী কাজ করতে আগ্রহীগন আগামী ১০ মার্চ ২০২৩ খ্রি. এর মধ্যে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য জন্য বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে। 

এসময় সাধারণ সম্পাদক আইনুল ইসলাম জানান, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের/আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও হতে পারেন নিসচা'র একজন গর্বিত সদস্য। আশা করি সড়ক দুর্ঘটনা রোধে আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত ভাবে আমরা যার যার অবস্থান থেকে নিসচার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে জনস্বার্থে সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যেমে একটি সুন্দর উপজেলা গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ। তাছাড়া আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গত ২৮ মে ২০২২ খ্রি. ঢাকায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের নিকট হতে নিসচা বড়লেখা উপজেলা শাখা দেশ সেরা সংগঠনের পুরস্কার অর্জন করে। এ অর্জন পুরো বড়লেখাবাসীর বলে আমি মনে করছি।

বিঃদ্রঃ- বিশ্বের যেকোন দেশ থেকে প্রবাসী ভাই-বোনরা সদস্য হতে পারবেন তবে আপনারা বড়লেখা উপজেলার নাগরিক হতে হবে। সংগঠনের যাছাই-বাছাই কমিটির মাধ্যমে নির্দিষ্ট পরিমান সদস্য নিয়োগ দেওয়া হবে। 

যোগাযোগঃ- 
তাহমীদ ইশাদ রিপন-সভাপতি মোবাঃ ০১৭৩৭১০৫৪৭৪, আইনুল ইসলাম সাধারণ সম্পাদক-০১৭৪৯৬৫৭৪২০, এছাড়াও ০১৮১৩-১৬১৩৬৬, ০১৭৮৩৬৭১০৭৩.
  
নিসচা বড়লেখা উপজেলা শাখা সকলের সর্বাঙ্গীণ মঙ্গল ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Wednesday, 1 March 2023

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানী মূল্য কমিটি ২৮ ফেব্রুয়ারি মার্চ মাসের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম ঘোষণা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানী মূল্য কমিটি ২৮ ফেব্রুয়ারি মার্চ মাসের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম ঘোষণা করেছে।


১ মার্চ থেকে শুরু করে সুপার ৯৮ পেট্রোলের জন্য খরচ হবে ৩.০৯ দিরহাম প্রতি লিটার,যা ফেব্রুয়ারিতে ৩.০৫ দিরহাম ছিল।

ফেব্রুয়ারিতে ৯৫ পেট্রোলের প্রতি লিটারের জন্য ২.৯৩ খরচ হতো, যা বর্তমানে ২.৯৭ দিরহাম।

ই-প্লাস ৯১ পেট্রোলের জন্য গত মাসে ছিল ২.৮৬ দিরহা্‌ যা বর্তমানে ২.৯০ দিরহাম প্রতি লিটার।

ডিজেল ফেব্রুয়ারিতে প্রতি লিটার ৩.৩৮ দিরহাম ছিল, বর্তমানে ৩.১৪ দিরহাম।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের তাদের গাড়ির ট্যাঙ্ক ফুল করতে হলে ফেব্রুয়ারির তুলনায় একটু বেশিই খরচ করতে হবে।

দ্বিতীয় মাসের মতো পেট্রোলের দাম বাড়লো, যা এই বছর তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে।

বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০১ মার্চ) বেলা ১২ ঘটিকায় উপজেলা হলরুমে সমাজসেবা, সমবায় ও যুব উন্নয়ন অফিসের বাস্তবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সমবায় কর্মকর্তা জবা রানী নাথ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও জাইকার প্রতিনিধি নাজমুল হুদা প্রমুখ।

Tuesday, 28 February 2023

জাতীয় "দৈনিক বাংলাদেশের আলো'' ১৫ বছরে পদার্পণে শুভেচ্ছা ও শুভকামনা...

জাতীয় "দৈনিক বাংলাদেশের আলো'' ১৫ বছরে পদার্পণে শুভেচ্ছা ও শুভকামনা...

মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে দর্শক সমাগম ঘটাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে দর্শক সমাগম ঘটাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

সকাল ৯ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সুসজ্জিত একটি পিকআপ বাদক দল সহ ট্রফিটি নিয়ে বড়লেখা  উদ্দেশ্যে রওনা হয়।

মঙ্গলবার  (২৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের দর্শক সমাগম বাড়াতে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সজ্জিত একটি পিকআপে করে বড়লেখা  উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়।

পরে দুপুরে জেলার  বড়লেখা   উপজেলায় প্রচারণা শেষে  গাড়ির শুভাযাত্রাটি জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালায়। পরে টুর্ণামেন্টের আকর্ষণীয় সোনালী ট্রফিটি জুড়ী থানায় নিয়ে আসা হয়।

ট্রফি প্রদর্শনকালে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  জুড়ী  উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। বিশেষ  অতিথির হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, বিশেষ অতিথির বক্তব্য দেন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বিশেষ অতিথির বক্তব্য দেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন,ওসি তদন্ত হুমায়ুন কবির, কোয়ার সভাপতি আব্দুল আউয়াল মিন্টু,সাধারন সম্পাদক জাকির হোসাইন তানিম  প্রমুখ।

এছাড়াও জুড়ী থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন  বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আগামী ১ মার্চ মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে এবং ৪ মার্চ সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

জেলার প্রতিটি উপজেলা থেকে এ টুর্নামেন্টে একটি করে দল অংশগ্রহণ করবে। সকলের সহযোগিতায়  টুর্ণামেন্ট সফল করতে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন হতে যাচ্ছে উত্তর সম্মেলনে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির

আগামী মাসে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন হতে যাচ্ছে উত্তর সম্মেলনে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির বর্তমানে আহ্বায়ক হাজী কামাল হোসেন এবং সদস্য সচিব শেখ মাহমুদুর রহমান মাহমুদ ভাইকে এবং হাজী কামাল সাহেবকে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দেখতে চাই প্রচারে বড়লেখা উপজেলা জাতীয়পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আলী আজাদ

বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারি পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, বর্নি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুর রব, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ প্রমুখ।

অবশেষে বাংলাদেশের আর্জেন্টিনার ফুটবল প্রেমিদের বিজয় হল।


অবশেষে বাংলাদেশের আর্জেন্টিনার ফুটবল প্রেমিদের  বিজয় হল।

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো উদ্বোধন করলেন আর্জেন্টিনার দূতাবাস, এই উদ্বোধনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো গভীরও মজবুত হবে আশাবাদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন,.!

অবশেষে বাংলাদেশের আর্জেন্টিনার ফুটবল প্রেমিদের বিজয় হল।

অবশেষে বাংলাদেশের আর্জেন্টিনার ফুটবল প্রেমিদের  বিজয় হল।

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো উদ্বোধন করলেন আর্জেন্টিনার দূতাবাস, এই উদ্বোধনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো গভীরও মজবুত হবে আশাবাদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন,.!

Sunday, 4 December 2022

বড়লেখায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা হুইল চেয়ার বিতরণ

বড়লেখা উপজেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর শনিবার আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ্যালি, আলোচনা সভা হুইল চেয়ার, সাদা ছড়ি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় দিবসটি পালিত হয়

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা তাসলিমা খানম, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, হাফেজ আব্দুস সোবহান প্রমুখ

 

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, 21 September 2022

সুবর্ণচরে সাংবাদিক ইব্রাহীম খলিল শিমুল এর ভগ্নীপতির ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ।

সুবর্ণচরে সাংবাদিক ইব্রাহীম খলিল শিমুল এর ভগ্নীপতির ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ। 


আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-


দৈনিক বাংলাদেশ সমাচার  সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুলের ভগ্নীপতি  মো. মামুন (৩২) বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ঢাকা ধানমন্ডি সাতমসজিদ সড়কের সংকর এরিয়া একটি প্রাইভেট হাসপাতাল ইডেন মাল্টি কেয়ারের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

এদিকে সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুলের ভগ্নীপতি মামুনের অকাল মৃত্যুতে 
গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক মহল ও এলাকাবাসী।

 সে পেশায় একজন ড্রাইভার। তার নিজস্ব একটি গাড়ি চালাতেন।

২নংচরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের ভাঙ্গাপোল এলাকায় আলী আজ্জম মাঝি বাড়ির মো. রাশেদ কোম্পানির ছোট ভাই। তিনি স্ত্রী,  ৩ সন্তান , রাব্বি (৭), ঈশান (৫), আজগর (২)ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ছোট ছোট বাচ্চাদের রেখে যাওয়ায় তার স্ত্রী, বাবা-মা সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


তার স্ত্রী লুবনা আক্তার জানান, গত এক মাস যাবৎ সে প্রচণ্ড জ্বরে ভোগছেন। প্রথম এক সপ্তাহ শুধু জ্বর ছিলো। স্থানীয় পল্লী চিকিৎসক এর পরামর্শে মেডিসিন খেয়েছে। জ্বরের কোনো উন্নত না হওয়ায় জেলা সদরে একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে উনার শরীরের কয়েকটি টেস্ট করানো হয়। টেস্টের পরে ডাক্তারের পরামর্শে মেডিসিন খেয়েও কোনো পরিবর্তন হয় নি।

পরবর্তীতে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পরামর্শে ৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেও কোনো উন্নত হয় নি। পরে গত ১৫ সেপ্টেম্বর রাত ৮ টায় জেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। সেখানেও কোনো উন্নত না হওয়ায় ওই রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে ভর্তি হয়। সেখানে ২ দিন চিকিৎসা নেওয়ার পর বিভিন্ন টেস্ট করেও রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। গত ১৯ তারিখ রাত ১২ টায় হঠাৎ ওই হাসপাতালে ভর্তিকৃত অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে আইসিইউ ভর্তির নির্দেশ দেয়। কিন্তু ওই হাসপাতাল সহ পার্শ্ববর্তী কোনো হাসপাতালে আইসিইউ বেড না থাকায় তাৎক্ষণিত ঢাকা ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতাল ইডেন মাল্টি কেয়ারেরর আইসিইউ’তে ভর্তি করানো হয়। ভর্তির ২ দিন পর আজ মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, উনার এ অকাল মৃত্যুতে আমি উনার জন্য সকলের নিকট দোয়া চাই। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক এ কামনা করি। এবং আমি ও আমার সন্তান নিয়ে সুখে থাকতে পারি এ প্রার্থনা করি।

মাল্টি কেয়ার হাসপাতালের ডাক্তার জানিয়েছে, তিনি এ অল্প বয়সে ডেঙ্গু রোগ, ব্লাড, কিডনি, ফুসফুস সমস্যা সহ একাধিক রোগে ভোগছেন। এক পর্যায়ে সে এ রোগ গুলো থেকে কাটিয়ে উঠতে না পারায় আজ আইসিইউ’তে থেকেও বাঁচতে পারেন নি।

মরহুমের নামাজে জানাজা সন্ধ্যা ৭ঘটিকার সময় নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

ফরিদগঞ্জে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদগঞ্জে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 
ফরিদগঞ্জ উপজেলা -- প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নেছার আহম্মদ’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি জেলা পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, সহকারি পরিচালক , জাতীয় ভোক্তা অধিদপ্তর সহকারি কর্মকর্তা নুর হোসেন রুবেল , জেলা আবহাওয়া অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা  শাহ মোহাম্মদ শোয়েব প্রমুখ।

Thursday, 15 September 2022

মৌলভীবাজার জেলা পরিষদের ১ নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করলেন শিমুল

মৌলভীবাজার জেলা পরিষদের ১ নং ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করলেন শিমুল 

বড়লেখা( মৌলভীবাজার) প্রতিনিধি  

   মৌলভীবাজার জেলা পরিষদের  ১ নং ওয়ার্ডে থেকে  সদস্য পদে নির্বাচন করতে প্রথম  শ্রেনীর ঠিকাদার শহীদুল আলম শিমুল  মনোনয়ন  পএ দাখিল  করেছেন। 

(১৫ সেপ্টেম্বর) সকালে  মৌলভীবাজার জেলা নির্বাচন  কার্যালয়ে সহকারী  রিটানিং অফিসার  আলমগীর হোসেনের  নিকট মনোনয়ন পএ দাখিল করেছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জেলা পরিষদের সীমানা বৃদ্ধি করে প্রতি উপজেলায় ১ জন করে সদস্য করার সিদ্ধান্ত হয়। 
সেই হিসেবে শহীদুল আলম শিমুল তিনির মনোনয়ন পএ দাখিল করেন। 
জানা যায় মৌলভীবাজার জেলা পরিষদের ১ নং ওয়ার্ড থেকে প্রার্থী শহীদুল আলম শিমুল ছাড়া অন্য দুই জন নির্বাচন করবেন তারা হচ্ছেন আবু তাহের আজিম ও আবু আহমদ হামিদুর রহমান শিপলু। 

শহীদুল আলম শিমুল ও আবু আহমদ হামিদুর রহমান শিপলু সরকার দলীয় আওয়ামী  যুবলীগের রাজনীতির সাথে জড়িত। অন্য জন আবু তাহের আজিম জামায়াত ঘরনার রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।  
এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৪৬ জন রয়েছেন। 
মোঃ রুয়েল কামাল বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি
রিন নং ১২৫ ০১৭১৫৬৬৫৩৭৬
১৫/০৯/২০২২২ইং

জাফলংয়ে ডিবি পুলিশের অভিযান: ভারতীয় মদসহ বয়স্ক মহিলা আটক।

জাফলংয়ে ডিবি পুলিশের অভিযান: ভারতীয় মদসহ বয়স্ক মহিলা আটক।

 
সিলেটের জাফলংয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদকসহ বয়স্ক এক মহিলাকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)।
সূত্রে জানাযায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)’র এস আই আবুল হোসেন’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সেলিনা বেগম (৫০) নামে এক বয়স্ক মহিলাকে আটক করে।
এ সময় ধৃত আসামির কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৭ বোতল মদ উদ্ধার করা হয়।
ধৃত আসামি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন এর উত্তর মোহাম্মদপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ এক মহিলাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামি মহিলা হওয়ার সুযোগে দীর্ঘদিন থেকে জাফলং এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Wednesday, 14 September 2022

মাদরাসা মারকাযুন নুর গাজীপুর এর উদ্যোগে ৭ সালা দস্তারবন্দী ইসলামী মহা সম্মেলন

মাদরাসা মারকাযুন নুর গাজীপুর এর উদ্যোগে ৭ সালা দস্তারবন্দী ইসলামী মহা সম্মেলন 
মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী 

আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার বাদ আসর রতন মিয়ার নতুন বাড়ি সংলগ্ন মাঠ, বটতলা রোড, মৃধা বাড়ি, বোর্ড বাজার,গাজীপুরে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। 
মোহাম্মদ শাহাজাদা মৃধা'র সভাপতিত্বে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী দা: বা:, মুহতামিম, মুসলিম বাজার মাদ্রাসা, মীরপুর-১২ ঢাকা। আমন্ত্রিত আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন যথাক্রমে মারকাযুত তারবিয়াহ, বাংলাদেশ এর মুহতামিম, সুলতানুল ওয়ায়েজীনখ্যাত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা: বা: জামিয়া তালিমিয়া ঢাকার মুহতামিম, খতিবুল উম্মাহখ্যাত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা), মুফতী ওয়ালীউল্লাহ দা: বা: (রামপুরা, ঢাকা), মুফতী উবাইদুর রহমান হুজাইফী হাফি. মুফতী আব্দুল্লাহ সালেহী হাফি, মুফতী আবিদ আল আহসান হাফি.। 

এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর ৩৫নং ওয়ার্ড, গাজীপুর সিটি। মাদরাসার পরিচালক, মুফতি রিজওয়ান রফিকী মাহফিল সফল করার সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Wednesday, 7 September 2022

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী
 

  মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্ট (সিলেট):


সময়টা স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন কাতার প্রবাসী আজমল আলী। বুধবার দুপুরে সিলেটের জৈন্তাপুর থেকে হেলিকপ্টারে চড়ে বিকেলে কানাইঘাট থেকে কনে মোছাঃ কুলছুমা বেগমকে নিয়ে ফেরেন বর আজমল আলী।

জানা যায়, দুপুরে জৈন্তাপুরের (হরিপুর) শিকারখাঁ বরের বাড়ির পাশ্ববর্তী একটি মাঠ থেকে কনেকে আনতে হেলিকপ্টারে কানাইঘাটের নিজ চাউরা উত্তর কনের বাড়িতে  যান বর। বিকেলে কনেকে নিয়ে একই মাঠে অবতরণ করেন তিনি। এদিকে এ দম্পতিকে দেখতে ভিড় করেছেন শতাধিক উৎসুক মানুষ। ভিড় সামলাতে ও নিরাপত্তা দিতে কাজ করেছে পুলিশ।


পরিবার সূত্রে জানা যায়, আজমল আলী কাতার প্রবাসী। তিনি জৈন্তাপুর  উপজেলার (হরিপুর) শিকারখাঁ গ্রামের  বাসিন্দা মরহুম আলহাজ্ব আব্দুন নুর'র ছেলে।

এছাড়া কনে মোছাঃ কুলছুমা বেগম কানাইঘাট উপজেলার নিজ চাউরা উত্তর  গ্রামের সামছুল ইসলাম'র মেয়ে। 

বরের বড় ভাই আবু তালিব  বলেন, তারা যেন দাম্পত্য জীবনে সুখ-শান্তিতে কাটাতে পারে সে জন্য সবাই দোয়া করবেন। আমরা তার সফলতা কামনা করি।

জৈন্তাপুর  মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ  জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর আগে থেকেই পুলিশকে অবগত করেছিলেন বরের পক্ষ। তাই নিরাপত্তার জন্য মাঠে পুলিশ যায়।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...