Friday, 17 June 2022

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাট্যজন শহীদ-উল ইসলাম প্রিন্স

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাট্যজন শহীদ-উল ইসলাম প্রিন্স

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিশিষ্ট নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।

গত ১০ জুন জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও মূপাত্র মোঃ আহসান সিদ্দিকী এবং সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এম.এ মিলন মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স ১৯৯০ খ্রী. থেকে নাট্য, সাংস্কৃতিক, সাহিত্য ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯২ সাথে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক এবং পরবর্তীতে একটানা ১০ বছর সাধারণ সম্পাদক ও কুলাউড়া ডিগ্রী কলেজ ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিঁনি সিলেটের ডাক, সাপ্তাহিক পাতাকুঁডির দেশ, কুলাউড়ার ডাক, মনুবার্তা এবং কুলাউড়ার ঠিকানা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করার পাশাপাশি বিভিন্ন দেয়ালিকা ও পত্রিকায় গল্প, কৌতুক, নাটক, ছড়া ও কবিতা লিখেছেন এবং এখনোও লিখে যাচ্ছেন।

এছাড়াও তিঁনি ছোটবেলা থেকেই মঞ্চ ও টিভি নাটকের সাথে জড়িত। ইতিমধ্যে নাট্য রচনা, পরিচালনা ও অভিনয়ে দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছেন।

এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিঁনি বলেন, ছোটবেলায় পিতার কাছ থেকে বঙ্গবন্ধু এবং কুলাউড়ার মাটি ও গণমানুষের নেতা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার’র গুণের কথা শুনে নবম শ্রেণীতে পড়াবস্থায় জাতির জনকের আদর্শকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে নাম লিখিয়েছিলাম। সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার ‘র সাথে ছিলো আমার পিতার গভীর সখ্যতা। তিনি বলেন আমি এ দায়িত্ব পেয়ে ছোটবেলায় আমার পিতার দেয়া সে-ই উপদেশ স্মৃতির পাতায় ভেঁসে বেড়াচ্ছে। আমার এ প্রাপ্তি আমার পিতাকে উৎসর্গ করলাম।যতদিন বেঁচে থাকবো। ততদিন বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে বুকে ধারণ করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে কাজ করে যাবো। আমাকে এ দায়িত্ব অর্পন করায় জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এমপি মহোদয়, কেন্দ্রীয় সমন্বয়ক ও মূখপাত্র মোঃ আহসান সিদ্দিকী, সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক এম.এ মিলন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক এইচ.আর শাকিল ভাইসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 

চাঁদপুরের ফরিদগঞ্জে গাবগাছ থেকে পড়ে মো. জিয়াউর রহমান (২৬) নামে এক দিন মজুর যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ১৬ নং রূপসা ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে ১৫ জুন বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিয়াউর রহমান ওই গ্রামের বেপারী বাড়ি’র হাসান আলী’র ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানাগেছে, জিয়াউর রহমান ঘটনারদিন সকালে নিজের পরিবারের প্রয়োজনে গাছের শুকনা ডাল সংগ্রহ করতে গাছে উঠে। এসময় হঠাৎ করে গাছ থেকে পড়ে যায় সে। পরবর্তিতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে’র আবাসিক চিকিৎসক ডাক্তার মোমো জানান, জিয়াউর রহমান নামে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি, ধারনা করা হচ্ছে তাকে হাসপাতালে আনার বেশ কিছুক্ষন আগেই মারাগেছে তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, জিয়াউর রহমান নিজেদের গাছের থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটে কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে অত্র উপজেলায় ৪র্থ বারের মতো সৃষ্ট বন্যা বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে।

সিলেটে  কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে অত্র উপজেলায় ৪র্থ বারের মতো সৃষ্ট বন্যা  বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। 


 গোয়াইনঘাট (‌সিলেট) সংবাদদাতাঃ
সিলেটে কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাত হওয়ায়  সারি ও পিয়াইন ডাউকি নদীসহ  গোয়াইনঘাটের অন্যান্য নদীর পানি বিপদ সীমারজ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গোয়াইনঘাটবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকার আহবান করছি, ইতোমধ্যে নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ী এলাকায় ১ জন নিখোঁজ ও ১ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে তাই বজ্রপাত থেকে নিরাপদ থাকার আহবান জানাচ্ছি।

ইতোমধ্যে বন্যার সার্বিক অবস্থা জেলা প্রশাসকসহ মাননীয় মন্ত্রী মহোদয়কে তাৎক্ষনিক অবহিত করা হচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে অত্র উপজেলায় জেলা প্রশাসক হতে পর্যাপ্ত বরাদ্দ মজুদ রাখা হয়েছে। আবহাওয়ার সার্বিক অবস্থা  একটু উন্নতি হলে  উপজেলার ১২ টি ইউনিয়নে ত্রাণ তৎপরতা চালু হবে।

উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পর্যাপ্ত সংখ্যক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে কারো বসতবাড়িতে পানি উঠলে বা থাকার সমস্যা হলে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করতে পারেন।

উল্লেখ্য যে, যেসব আশ্রয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্টিত হবে ঐ সকল আশ্রয়য়ম ত কেন্দ্রগুলিতে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো।
ধৈর্যসহকারে সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

গলাচিপা পৌর শহরে ফায়ার সার্ভিসের মহরা ও অগ্নি-নির্বাপক বিষয়ে জনসচেতনতা

গলাচিপা পৌর শহরে ফায়ার সার্ভিসের মহরা ও অগ্নি-নির্বাপক বিষয়ে জনসচেতনতা


মিঠুন পাল,পটুয়াখালী প্রতিনিধি 


আগুন মানে ধংস, জীবন হানিসহ সম্পদ রক্ষার্থে গলাচিপা (সিভিল ডিফেন্স) ফায়ার সার্ভিস কর্মরত প্রনিধিদের গতকাল বুধবার গলাচিপা পৌর মঞ্চের সামনে বাড়ি ঘরে গ্যাস সিলিন্ডারে অগ্নিপাত ঘটলে ফি প্রক্রিয়া তা নিরমন করা এবং বিপদাপন্ন থেকে জীবন সম্পদ রক্ষা করা যায়, সে ব্যাপারে কারিগরি ভাবে অক্সিজেন সহ নানা উপরণ দিয়ে জনসাধারন, ব্যবসায়ীদের উদ্যেশ্যে এক মহরা অনুষ্ঠিত হয়। মহরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা চেয়ারম্যান জননেতা মু.শাহীন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস দত্ত প্রমুখ। 

মহরা অনুষ্ঠানে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন, মো. রিয়াজ, হিরণসহ পুলিশ বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এই মহরায় জনসচেতনতা ভালো ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ মহল মনে করে। 


##

মিঠুন পাল,পটুয়াখালী প্রতিনিধি। 

০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী’র ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী’র ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা-- প্রতিনিধি 


গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালায় ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান।

তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ অনুসরণ করে এদেশের মানুষের কল্যাণে একের পর এক ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে এই দশটি বিশেষ উদ্যোগ। এই উদ্যোগগুলোর কল্যাণে আজ আমরা সারাবিশে^র অর্থনৈতিক দুরাবস্থার মধ্যেও কিছুটা হলেও ভাল রয়েছি। করোনাকালে সারাবিশ্ব যখন ধুঁকছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে আমরা বিশে^র অনেক প্রতিষ্ঠিত দেশের চেয়ে ভাল অবস্থান রয়েছি। আজ নারীর ক্ষমতায়নের কারণেই উপজেলা, জেলা পর্যায়ে নারীরা সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত । কারণে এদেশের উন্নয়নের পুরুষের পাশাপশি নারীদের ভুমিকা রাখতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ। তিনি বলেন, রাজণীতির মাঠে পক্ষ বিপক্ষ থাকতেই পারে। কিন্তু এদেশের নাগরিক তথা বাঙ্গালি হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর এই ভাল উদ্যোগগুলোকে অবশ্যই সমর্থন করা উচিত। একই সাথে তৃণমূলে ছড়িয়ে দেয়া প্রয়োজন। এক সময়ে বিদ্যুৎ নিয়ে নানা কল্প কাহিনী শুনেছি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সমালোচনাকারীদের দেখিয়ে দিয়েছেন, উদ্যোগ এবং সাহস থাকলে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব।

মুখ্য আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোছাম্মদৎ রাশেদা আক্তার। তিনি প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ যথ্রাক্রমে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প-২, শিক্ষা সহয়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, বিনিয়োগ পরিবেশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও সবার জন্য বিদ্যু বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
এটিও বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মাজুদা বেগম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মামুনুর রশিদ এবং প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

গলাচিপা কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার

গলাচিপা কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক রোভিং সেমিনার


 মিঠুন পাল,পটুয়াখালী প্রতিনিধি। 


 কৃষিই সমৃদ্ধি ২০২০-২১ অর্থ বছরের ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়কথ উপজেলা পর্যায়ে সকল কৃষকদের নিয়ে এক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায়  উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গলাচিপা সভাপতি   মু. খালিদ হোসেন মিলটন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। সেমিনারে দেশের জলবায়ু আবহাওয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সামুদ্রিক ঘূর্ণিঝড়, জোয়ার-ভাটা, লবনাক্ততা নানা বিধ প্রাকৃতিক দূর্যোগে কৃষকদের সচেতনতার উপর এই সেমিনার এক গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে বলে, কৃষকেরা অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন পর্যায়ের কৃষকসহ গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
##

মিঠুন পাল,পটুয়াখালী প্রতিনিধি। 
০১৭১২২৯৯৭৩৩/০১৭২২৯৮৩১৩০

সিংচাপইড় গ্রাম সামাজিক শক্তি কমিটি গঠন সম্পন্ন।।

সিংচাপইড় গ্রাম সামাজিক শক্তি কমিটি গঠন সম্পন্ন।।

মোঃ জাকারিয়া।
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জ ছাতকের সিংচাপইড় ইউনিয়নে গ্রাম সামাজিক শক্তি কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
আজ ১৩/০৬/২০২২ ইং রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় সিংচাপইড় ইউনিয়নের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাস রুমে সিংচাপইড় গ্রামের কিছু সংখ্যক পুরুষ ও মহিলাদের কে নিয়ে এই সামাজিক শক্তি কমিটি গঠন করা হয়।সিংচাপইড় গ্রামের বিশিষ্ট মুরব্বি সালিশ ব্যাক্তিত্ব জনাব একলাছুর রহমানের সভাপতিত্বে ও জাউয়া ব্র্যাক এর মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আজকের এই সিংচাপইড় গ্রাম সামাজিক শক্তি কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউপুর,ব্র্যাক(UPG)কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ব্র্যাক(UPG)শাখা ব্যাবস্হাপক,মোঃ জাহাঙ্গীর আলম।পরে তাদের যোথ উদ্যোগে আগামী ২০২২/২৩ সালের জন্য একটি নতুন কমিটি ঘোষণা করেন,এতে সবার সর্বসম্মতিক্রমে,
সভাপতিঃ-মোঃ একলাছুর রহমান।
সহ সভাপতিঃ-মোছাঃ রুকসানা বেগম।  সাধারণ সম্পাদকঃ- সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া।
অর্থ সম্পাদকঃ- তুয়েল আহমদ।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ- ইলোয়ার হুসেন।সহ আরো সদস্যবৃন্দ হলেন-মোছাঃ হালিমা বেগম,ও মোছাঃ তানজিলা বেগম কে নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়।। পরে নতুন সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।।

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি

  সংযুক্ত   আরব   আমিরাতে   সাজাপ্রাপ্ত   ৫৭   বাংলাদেশিকে   ক্ষমা   করেছেন   দেশটির   রাষ্ট্রপতি   মোহাম্মদ   বিন   জায়েদ   আল নাহিয়ান।  ...